
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রোড ডাকাতীর ৪৮০ মন ধান বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী বাজার থেকে উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার এস আই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার এলাঙ্গী বাজারের ওমল ঘোষের ছেলে সুমন ঘোঘের গুদাম থেকে ডাকাতীর ধান উদ্ধার করেছেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকি বলেন, গত ৬ জুন সিংড়া থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল
নওগাঁ জেলার ব্যাবসায়ী মোজাম্মেল হকের ধান বোঝাই একটি ট্রাক ছিনতাই করে। ছিনতাই কারী ডাকাত দল ধান বোঝাই ওই ট্রাকটি ধুনট থানা এলাকার এলাঙ্গী বাজারের ওমল ঘোষের ছেলে সুমন ঘোষের গুদামে নিয়ে আসে। এরপর ট্রাক থেকে ৪৮০ মান ধান খালাস করে গুদাম জাত করা হয় এবং ট্রাকটি অন্যত্র নিয়ে যায়। রোড ডাকাতির বিষয়টি নিয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে। অন্তর্গত জেলা
ডাকাত দালের সদস্য সিংড়া থানার ইয়াছিন নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে ভ্রাম্যমান ডাকাত মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্য মতে বগুড়ার শাজাহানপুর থানার লিচুতলা এলাকা থেকে ছিনতাই করা ট্রাক ও ধুনট থানার এলাঙ্গী বাজার থেকে ধান উদ্ধার করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু