হোম » প্রধান সংবাদ » বাবা-মা ও বোনকে হ’ত্যায় স্বামীসহ মেহজাবিনের বিরুদ্ধে মামলা

বাবা-মা ও বোনকে হ’ত্যায় স্বামীসহ মেহজাবিনের বিরুদ্ধে মামলা

আওয়াজ অনলাইন : চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় স্বামী-স্ত্রী ও মেয়েকে হত্যা। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে মামলাটি দায়ের করেন হত্যার শিকার মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। রোববার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ।

ডিসি বলেন, ‘বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগে মেয়ে মেহেজাবিন ও তার স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন করেন মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। মামলার বিবাদী মেহেজাবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর তার স্বামী শফিকুল ইসলাম অরণ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিত্সাধীন রয়েছেন।’

পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে মেহজাবিন নামের এক নারী তার বাবা মাসুদ রানা (৫০), মা মৌসুমী (৪৫) ও বোন জান্নাতুলকে (২০) হত্যা করেন। হত্যার শিকার প্রত্যেকের গলায় দাগ ছিল। পুলিশের ধারণা, প্রথমে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

পুলিশের দাবি, শুক্রবার দিবাগত রাতে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মেহেজাবিন বলেন, আমি আমার বাবা-মা এবং বোনকে খুন করছি। আমার স্বামী ও মেয়ে বিছানায় ঘুমিয়ে আছে। তাদেরও খুন করতে পারি। নিজকেও খুন করে ফেলতে পারি। আপনারা তারাতারি আসেন। আমাকে ধরেন।
ছবি: সংগৃহীত।/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!