হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা বীর মুক্তিযোদ্ধার কবির আহমেদ’র দাফন সম্পন্ন

দাগনভূঞা বীর মুক্তিযোদ্ধার কবির আহমেদ’র দাফন সম্পন্ন

মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞায় বীর মুক্তযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আলহাজ¦ কবির আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ (১৮ জুন) শুক্রবার বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার ভোর ৫ টায় ঢাকা সিএমএস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ঢাকা থেকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্ধুরপুর ইউনিয়নের নিজ গ্রাম শরীফপুরে আনা হয়। বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার পর
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর সময় উনার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালীন সময়ে উনি ৩ ছেলে ও এক মেয়ে রেখে যান। সেনাবাহিনীতে চাকুরিকালে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিঃ, ৩৪ বেঙ্গল, ৪ বীরের মত স্বনামধন্য ইউনিটে কর্মরত ছিলেন। এ পর্যায়ে তিনি দাবানল পদক, নিরাপত্তা পদক, জৈষ্ঠতা পদক লাভ করেছিলেন। এসময় রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদানকালে অংশ নেন, দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, সেনাবাহিনীর একটি দল, পুলিশ সদস্য, অত্র ইউনিয়ন চেয়ারম্যান নুরনবী ও এলাকার মুসল্লীগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!