
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপকডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করে সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে নিয়মিত মাস্ক ব্যবহার, হাতপরিষ্কার রাখুন, নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত রাখার পরামর্শদিন।শনিবার সকালে সদরউপজেলার শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে সিরাজগঞ্জেমেডিক্যাল শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম
উদ্বোধনকালে তিনি একথা বলেন।শহীদ এম মনসুরআলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে কোভিড-১৯ভ্যাকসিনেশন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল, পরিচালক ডাঃমোঃ আবুল কাশেম, সিভিল সার্জন ডাঃ রামপদ পাল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃজাহিদুল ইসলাম হীরা, প্রভাষক আব্দুল্লাহেল কাফী, টিকাদান কেন্দ্রের ভোকালপারসন সহকারীঅধ্যাপক ডাঃ লায়লা রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগেরসভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ। মেডিক্যালশিক্ষার্থীদের মাঝে
ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম টিকা গ্রহণ করেন শহীদ এম মনসুর আলীমেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী তানভীরুল ইসলাম। প্রথমদিনেই ১৯২ জন শিক্ষার্থীকে টিকাপ্রদান করা হয়। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এ- হাসপাতালের ৫৩ জন,নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৫৬ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ডহাসপাতালের ৮৩ জন। এ কার্যক্রম আগামী ১৯ জুন থেকে ২২, ২৬, ২৯ জুন এবং ১ জুলাই পর্যন্তচলবে। শহীদ এম মনসুরআলী মেডিকেল কলেজ
হাসপাতালের অধ্যক্ষ আমিরুল ইসলাম চৌধুরী জানান, সিরাজগঞ্জের ৩টিমেডিকেল কলেজের ৮শ ৬৮জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে। প্রথম দিনেই ৩মেডিকেল কলেজ হাসপাতালের ১৯২ জন শিক্ষার্থী টিকা প্রদান করা হয়েছে। এই টিকাদান কার্যক্রমআগামী ১৯ জুন থেকে ২২, ২৬ ও ২৯ জুন এবং ১ জুলাই এই টিকাদান কার্যক্রম শেষ হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য