হোম » প্রধান সংবাদ » কসবায় দায়িত্বরত এসআই পিকআপের চাপায় নিহত

কসবায় দায়িত্বরত এসআই পিকআপের চাপায় নিহত

আওয়াজ অনলাইনঃ কসবায় দায়িত্বরত এসআই পিকআপের চাপায় নিহত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপের চাপায় মোস্তফা কামাল নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরআগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন। নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে।

জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপ এসআই মোস্তফা কামালকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। সাথে থাকা থানা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। রাত ১২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবায় পিকআপের চাপায় সড়কে দায়িত্বরত এসআই নিহত

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত এসআইয়ের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন।

তিনি বলেন, ‘পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।’

সূত্র – ইত্তেফাক

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!