হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে ভ‚মিহীনদের গৃহ প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

বদলগাছীতে ভ‚মিহীনদের গৃহ প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “মুজিব শতবর্ষ উপলক্ষে কেহ গৃহহীন থাকবেনা” এই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে উপজেলার ৯ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে ১৭জুন বৃহস্প্রতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন ইউএনও আলপনা ইয়াসমিন। প্রেস ব্রিফিংয়ে জানানো

 

হয়, উপজেলার বিলাসবাড়ী ইউপির ভগবানপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভ‚মিহীনদের জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ে ইতিমধ্যই ৯ টি গৃহ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যা আগামী ২০ জুন সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই বাড়িগুলো উদ্ধোধন করবেন। উক্ত অনুষ্ঠান স্থানীয়ভাবে সুষ্ঠ-সুন্দর ও সফল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমন জিহাদী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী ও উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!