
ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘মাস্ক পড়ু–ন সেবা নিন, মাস্ক পড়তে উৎসাহিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরের দিকে রৌমারী থানার আয়োজনে থানার মোড়, শাপলা চত্বর, হাসপাতাল গেট ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার দরিদ্র, ভ্যান ও অটোভ্যান চালকের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, তদন্ত (ওসি) এমআর সাঈদ সহ থানার সকল সদস্যবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান