হোম » প্রধান সংবাদ » রৌমারীতে করোনা বিস্তাররোধে মাস্ক বিতরণ

রৌমারীতে করোনা বিস্তাররোধে মাস্ক বিতরণ

ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘মাস্ক পড়ু–ন সেবা নিন, মাস্ক পড়তে উৎসাহিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন)  দুপুরের দিকে রৌমারী থানার আয়োজনে থানার মোড়, শাপলা চত্বর, হাসপাতাল গেট ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার দরিদ্র, ভ্যান ও অটোভ্যান চালকের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, তদন্ত (ওসি) এমআর সাঈদ সহ থানার সকল সদস্যবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!