
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বন্যা, নদী ভাঙ্গন, ঘুর্নিঝড়সহ প্রাকৃতিক দৃর্যোগ মোকাবেলার লক্ষে দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায় প্রায় ২শত শিশু ও ১শত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সামছুল হক সাম, আব্দুল হক আবুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার