
মোঃতারিকুর রহমান. চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে, ‘ করোনা প্রতিরোধে করণীয়’ সংক্রান্ত জরুরি সভা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রাশাসক মোঃ নজরুল ইসলাম সরকার , বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, আয়েশা সুলতানা লাকী ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
সাংবাদিক,জীবননগর বাজারের দোকান মালিক সমিতির প্রতিনিধি বৃন্দ,সরকারি কর্মকর্তা বৃন্দ। সভায় করোনা নিয়ন্ত্রণের জন্য জীবননগর উপজেলার সকল প্রকার দোকান ( ওষুধের দোকান বাদে) সন্ধা ৭. ৩০ পরে বন্ধ থাকবে।শিয়ালমারি পশুহাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।বাইরে আসলেই মাস্ক ব্যবহার বাধ্যতামুলক,দোকান মালিক কে স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।মসজিদে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক।করোনা রুগীর বাড়ি পুরাপুরি লক ডাউনের আওতায় থাকবে। আসুন জনস্বার্থে স্বাস্থ্য বিধি মেনে চলি।নিজেক সুরক্ষা করি অন্যের জীবন ঝুঁকি মুক্ত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান