হোম » প্রধান সংবাদ » বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার

বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার

বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহের নিগার সুলতানা, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পিআইও মো আবু নাসের।

সারা দেশের ন্যায় সিংগাইর উপজেলা প্রশাসনের অধীন, করোনা কালীন ৩৩৩ ফোন কলে দ্রত খাধ্যসহায়তা সেবা যথারীতি চলমান রয়েছে বলে জানা যায়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে,দ্রুক খাধ্য সহায়তা সেবা হটলাইন ৩৩৩ নাম্বারে ফোন করলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার নিতিমালা রয়েছে।

তাঁরা বলেন, দ্রুত খাদ্য সহায়তা সেবা দ্রুততর করনের লক্ষে, পরিচালিত প্রকল্পের সহায়তায় খাদ্যসামগ্রী আগে থেকেই প্যাকেট করে বিতরনের জন্য গুাদামজাত করে রাখা হয়। সে সকল প্যাকেটজাত খাদ্যের মধ্যে চাল, ডাল,  লবনের পাশাপাশি আলু, পিয়াজ ও দেওয়া হয়ে থাকে।

দ্রুতখাদ্য সহায়তা সেবার মধ্যে আলু, পিয়াজ পচনশীল হওয়ায় কয়েকদিন পরপর প্যাকেট খুলে তা পরিক্ষা করা হয়ে থাকে। খাদ্য প্যাকেট পরিক্ষাকালে পচনশীল খাদ্যদ্রব্যাদির মধ্যে পচা কিছু পাওয়া গেলে তা পরিমান মত পরিবর্তন করে,পুনরায় বিতরনের জন্য প্রস্তুত করে রাখা হয়ে থাকে।

নিয়মিত কাজের অংশ হিসাবে দ্রুত খাদ্য সহ্য়তা সেবার প্যাকেট পরিক্ষাকালিন সময়ে এক সংবাদ কর্মি পচনশীল আলু, পিয়াজের ছবি তুলে বিভ্রান্তিকর তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে বলে দাবি করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।  প্রচারিত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে তদন্তে নামেন মানিকগঞ্জ জেলা প্রশাসন।

গত রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এডিসি মনিরুজ্জামান উপজেলার সকল দপ্তর, স্থানিয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রেসক্লাব এবং সাংবাদিকসহ ৩৩৩ তে কল দ্বাতাগণ সর্বপরি স্থানীয় সাধারন জনগনের সাথে আলাপ আলোচনা করেন ।

এডিসি মনিরুজ্জামান তাঁর তদন্ত শেষে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এবং খ্যাদ্য সহায়তা বিতরনের সাথে সংস্লিষ্ঠদের দাবি প্যাকেটের মধ্যে থাকা পচনশীল দ্রব্য সাভাবিক প্রক্রিয়ায় পঁচতে পারে। তাদের কথা বিস্বাসযোগ্য মনে হয়েছে। আমি মনে করি এ বিষয় নিয়ে লেখালেখি না করে ,আপনাদের লেখনির মাধ্যমে সঠিক তথ্যতুলে ধরুন, জনগনের উপকার হবে এমনটি জানিয়েছেন এডিসি মনিরুজ্জামান।

এছাড়াও এই সংবাদের বিরুদ্ধে ১১ ইউপি চেয়ারম্যান, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি , রিপোর্টাস ক্লাবের আহবায়ক, যুগ্ম- আহবায়কসহ অনেকে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!