
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ প্রতিরোধ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে “আমিই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে” এই শ্লোগানে গোল টেবিল বৈঠকে প্রেস কাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য দেন, সংস্থার এডভোকেসি এন্ড সোশ্যাল একাউন্টিবিলিটি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন
সরকার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, সাংবাদিক এসএম জসিম উদ্দিন, শাহ্ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু, শারমিন হাসান প্রমুখ। বর্তমান কোভিড পরিস্থিতিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিশেষ করে শিশুদের জোরপূর্বক বিয়ে দেওয়া এবং শিশুদের প্রতি যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সকল প্রকার সহিংসতা, যৌন হয়রানী ও শিশুর বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ