
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “মা ও শিশু সুরক্ষা চাই,স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” প্রতিপাদ্যকে সামনে রেখে
নীলফামারীর ডোমারে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পায়াক্ধসঢ়;ট,বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগীতায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মশালাটির আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তপন কুমার রায়, ডা: রোকসানা আফরোজ লুনা, ডা: রুখসানা আফরোজ, পায়াক্ধসঢ়;ট,বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের প্রোগ্রাম অর্গানাইজার জুলফিকার আলম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ্ধসঢ়;, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, এমদাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিনের সঞ্চলনায় সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে করনীয় ভূমিকা উপস্থাপন করেন ডা: রুবিনা আফরোজ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া