হোম » প্রধান সংবাদ » ধুনট থানার নিমগাছি ইউনিয়ন বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত   

ধুনট থানার নিমগাছি ইউনিয়ন বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত   

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানার পুলিশের আয়োজনে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ধামাচামা বাজারে নারী নির্যাতন,বাল্য বিবাহ,চুরি,ছিনতাই,ডাকাতি, ইভটিজিং, প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  ১৪-ই জুন (সোমবার) বিকাল সাড়ে ৫টার সময় ধামাচামা বাজারে বিট পুলিশিং এর উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, আরোও বক্তব্য রাখেন ধুনট থানার এএসআই রতন কুমার বর্মণ, নিমগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, নিমগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন,  নিমগাছি ইউনিয়ন  ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আশাদুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ মুজ্ঞুল ইসলাম মাছুম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!