
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জমিজমা পূর্ব শত্রুতার জের ধরে বসবাড়িতে হামলা চালিয়ে ওসমান আকন্দ ও ছালমিন আক্তার আশা নামে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় সোমবার (১৪-ই জুন) সকাল ১১টায় মোঃ লিটন আহম্মেদ আকন্দ লিটু বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের মোঃ ওসমান আকন্দের ছেলে সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত্যু বাহার উদ্দিন
আকন্দের ছেলে মোঃ আবু সাঈদ আকন্দের সাথে জমিজমা ও পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল। তারই জের ধরে (সোমবার) সকাল ৭ টার সময় প্রতিবেশি মোঃ আবু সাঈদ(৫০) এর হুকুমে আবু সাঈদের স্ত্রী মুঞ্জুয়ারা খাতুন (৪৮), তাহার মেয়ে মোছাঃ সেমা খাতুন (১৮) , মোছাঃ শাবনুর খাতুন (১৯),সহ তাদের লোকজন নিয়ে প্রতিবেশী লিটন আহম্মেদ এর বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে লিটন আহম্মেদ আকন্দের স্ত্রী মোছাঃ ছালমিন আক্তার আশা ও তাহার বাবা ওসমান আকন্দকে মারপিট করে আহত করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা