হোম » প্রধান সংবাদ » জার্মানিতে ছাত্র পড়ানো অভিজ্ঞতা

জার্মানিতে ছাত্র পড়ানো অভিজ্ঞতা

সৈয়দ আহসানঃ জার্মান শিক্ষা দফতরের অধীনে আমাদের এখানে কিছু বয়স্ক শিক্ষাকেন্দ্র রয়েছে। আমি জার্মান ভার্সিটির মাস্টার্স সার্টিফিকেট সহ ওখানে শিক্ষকতা করারজন্য জার্মান ভাষা এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এর একটা কোর্স পরিচালনার জন্য আবেদন করি। পরিচালক সাহেব আমার কনসেপ্ট টা পসন্দ করলেন।

আমি বাংলাদেশী, ইন্ডিয়া আর শ্রীলংকার ১৭ জন ছাত্রকে নিয়ে কোর্স টা শুরু করলাম। ৪ জন বাংলাদেশী মেয়ে আর ৫ জন বাংলাদেশী ছেলে ও এই কোর্সের অন্তর্ভুক্ত ছিল। এদের সকলের ই শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের ডিগ্রী এবং মাস্টারস পাস্ । ডিজিটাল এনালগ সম্পর্কে বিস্তারিত পাঠ দানের পর একজন পরিচিত ভাবী যে কিনা বাংলাদেশ থেকে মাস্টারস পাশ করে এসেছে উনাকে কম্পিউটারের কীবোর্ড সম্পর্কে ধারণা দিতে গলদঘর্ম হয়ে উঠতে হয়েছিল আমাকে।

২ মাস ক্লাস করিয়ে আর প্রতিদিন ক্লাস শেষে আমার লেকচারের কপি বিলি করে একসময় অন্তরবর্তী কালীন পরীক্ষা নিয়ে উনাদের খাতা দেখে সত্যি বিস্মিত হলাম। বাংলাদেশের একজন মাত্র সর্বোচ্চ ৬০ নম্বর পেয়ে প্রথম স্থান আর ৪ জন শিক্ষার্থী ১০ এর নিচে নাম্বার পেয়েছে। এই হলো আমাদের ৮০ এর দশকের শিক্ষার মান । গরু পিটিয়ে গাধা বানানোর খায়েশ মিটে যাওয়াতে কোর্সটি বন্ধ করতে বাধ্য হলাম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!