
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে চানাচুর তৈরির অপরাধে পৌর এলাকার বেবিস্ট্যান্ড অবস্থিত রাজমনি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(১৩ জুন)দুপুরে বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।অভিযান পরিচালনা কালে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে রাজমনি ফ্যাক্টরিকে এ জরিমানা আরোপ করেন। এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী জানান,অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য প্রস্তুত এবং টেক্সটাইল কালার দিয়ে চানাচুর প্রস্তুতের অপরাধে রাজমনি ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।তিনি আরো জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি পরবর্তীতেও অব্যাহত থাকবে।অভিযান পরিচালনা কালে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান