
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে হরিপুর গোমতী সেতু থেকে দাসকান্দি বেড়িবাঁধ পর্যন্ত আজ ১২/ ০৬/২০২১ ইং শনিবার ১১ টা সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫০০০০ টাকার কাবিটা কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মহোদয় । রাস্তাটিতে যান চলাচল ও মানুষের হাটা চলাচল অনুপযোগী হওয়ায় সাময়িক চলাচলের জন্য সাংবাদিক বাবুল আহমেদকে প্রকল্প সভাপতি করে কাবিটা’র মাধ্যমে সাময়িক সংস্কারের জন্য এ বরাদ্দ দেওয়া হয় । অচীরেই রাস্তাটি GPC-3 প্রকল্পে স্থায়ী মেরামত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন । ভিটিকান্দি ইউনিয়নের
সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সাংবাদিক বাবুল আহমেদ মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন । এ সময় উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক সরকার,আ: লীগ নেতা মোঃ ওমর ফারুক,আলেক মিয়া,শাহ আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম, যুগ্ন সম্পাদক ইব্রাহিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাহউদ্দিন মুন্সি, শ্রমিকলীগ নেতা জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক কামাল মাষ্টার, শাজাহান সরকার, জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান