
চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে তরুণ সংঘ ক্লাব উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার চাটখিল আহমদ বেপারী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। চাটখিল তরুণ সংঘ ক্লাবের সভাপতি আবদুল আলিম সহেল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমএ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন রুবেল গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিজি পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান প্রমুখ। গত ৩০ মে উদ্বোধনীয় খেলার মাধ্যমে শুরু হওয়া চাটখিল
তরুণ সংঘ ক্লাব ফুটবল টুর্নামেন্টি ১২ টি দল অংশগ্রহণ করে গত ৯ জুন সেমিফাইনাল খেলায় বিজয়ের মাধ্যমে ভাই ভাই একাদশ ও এন এস ইলেকট্রনিক্স টিম দুইটি ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। শনিবার বিকেল চারটায় ফাইনাল খেলাটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রত্যাশার চেয়ে কয়েকগুন বেশি লোক সমাগম ঘটায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের আশঙ্কায় খেলাটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে দুইটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া