
নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯” বাস্তবায়ন ও অবহিকরণ প্রশিক্ষণ
কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলয়াতনে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নাগরপুর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
এলডিপি অতিরিক্ত সচিব শাহ্ধসঢ়; মোহাম্মদ নাছিম (পরিকল্পনা ও উন্নয়ন) দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা পর্যায়ে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) তারিন মাসরুর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। এ সময় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন