হোম » প্রধান সংবাদ » দর্শনা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১

দর্শনা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের  মাদক বিরোধী  অভিযান পরিচালনা কালে ১  কেজি  গাঁজা  সহ তাহাজুল ইসলাম নামের একজন    মাদক ব্যাবসায়ীকে আটক করেছে  পুলিশ।  দর্শনা থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত    মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার সময় পুলিশ   গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার  অফিসার এসআই মোঃ মাহমুদুল ইসলাম, এএসআই মারুফ,  এএসআই রওশন  সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী  অভিযান
পরিচালনা কালে দর্শনা থানাধীন কুড়ুলগাছি কবরস্থান তিন রাস্তার মোড় থেকে তাহাজুল ইসলাম (২৩) নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ এবং আটককৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামি হলো  দর্শনা থানাধীন চাকুলিয়া ( স্কুল পাড়ার) মোঃ মন্টু বিশ্বাসের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে    বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত ওসি মাহবুবুর রহমান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!