
সৈয়দ আহসান: প্রতিটি মানুষের ই একটা সময় আসে যখন মাঝে মাঝে নিজেকে কেমন যেন একা মনে হয়। প্রত্যকেই মাথার উপর একটা মুরুব্বির কথা চিন্তা করে।
সেই মুরুব্বীটা হবে নিঃস্বার্থ, কলঙ্ক মুক্ত , পরোপকারী এবং সোজা সরল মানুষ, যার উপর নিঃসংকোচে সত্যিকার ভাবে ভরসা করা যায়। এ জগৎ সংসারে এ ধরণের মানুষ মেলা বিশেষ করে বাংলাদেশী পরিমন্ডলে খুব ই কঠিন। কদাচিৎ এধরনের মানুষের দেখা মিললেও মিলতে পারে , যার চলাফেরা কর্মকান্ড কোনো মুখশে আবৃত নয়।
প্রায়শই কথায় ,আচরনে বা চলাফেরায় দরবেশের আচরণ করলেও অনেকেরই ভিতর টা সম্পূর্ণ আলাদা। নিজের পরিবারের মধ্যে ও একমাত্র মা ছাড়া অন্য কোনো ভাইবোন বা যেকোন আত্মীয় কেও সম্পূর্ণ বিশ্বাস বা ভরসা করা খুবই কঠিন।
এই বিশ্বাস বা ভরসাটাও একটা দীর্ঘদিনের পরিক্রমা। তবে বুদ্ধিমান আর জ্ঞানীরা একটা মানুষকে কিছুদিন নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে একটা ধারণায় আসতে পারে। আসলে আমাদের অনেকের ই অভ্যান্তরে একটা পশু বাস করে আর ওটাকে সব সময় শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। নতুবা ঝোঁপ ঝাড় দেখলেই যে কোনো দিন বেরিয়ে আসতে চায়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী