
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে দায়িত্বশীল জাতীয় দৈনিক দেশের কন্ঠ প্রত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ই জুন) বিকেল ৪ ঘটিকার সময় সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডস্থ্য হাটিকুমরুল গোলচত্তর নাটোর রোডের চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় হাটিকুমরুল প্রেসক্লাবের হল রুমে দৈনিক দেশের কন্ঠ প্রত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ পলাশের পরিচালনায় জেলা প্রতিনিধি ও হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা শান্তর
সভাপতিত্বে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান (লাভু)। এ সময় আরো বক্তব্য রাখেন-হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বে-সরকারী টেলিভিশন চ্যানেল এস’এর চলনবিল প্রতিনিধি মোঃ জাকির হোসাইন, হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কাউছার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ রওশন আলী প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান