হোম » প্রধান সংবাদ » সাঁথিয়ায় দুই সন্তানের জননীর  আত্মহত্যা

সাঁথিয়ায় দুই সন্তানের জননীর  আত্মহত্যা

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ  পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননী সূর্য্য খাতুন (৫০) ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। সূর্য্য খাতুন উপজেলার ডাংগা মাজগ্রামের মাজেদ শেখের ১ম স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাথিয়া উপজেলার ডাংগা মাঝগ্রাম গ্রামের মাজেদ শেখের বাড়িতে ২ স্ত্রী থাকায় মাঝে মধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে বৃহস্পতিবার রাতে সবার অজান্তে ১ম স্ত্রী সূর্য্য খাতুন ঘরের আড়ায় রশি লাগিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!