
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গাঁজা-দেশীয় মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা। আটককৃতরা হলো, গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কালাবাগান এলাকার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৮) ও তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণপাড়া কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস ম-লের ছেলে মোঃ ভূট্টু মিয়া (৪২) ও কামারখন্দ উপজেলার পাইকোষা গ্রামের মৃত রুস্তম আলী সরকারের ছেলে মোঃ আব্দুস সামাদ (৫৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, বুধবার সন্ধ্যায় উত্তরবঙ্গগামী মহাসড়কের কামারখন্দ থানাধীন চর ঝাঐল পশ্চিমপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করা করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং গাঁজা বিক্রয়ের নগদ ২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত
আলামতসহ তাদেরকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন বিকেলে তাড়াশ উপজেলার নিমগাছি ভিকমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ ২ ভুট্টু মিয়া ও আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক