হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

dav

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দেয়ায় বাদিকে হত্যার হুমকির প্রতিবাদে ৯ জুন বুধবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদি যমুনা ইলেকট্রনিক্স এর অথরাইজড ডিলার মানিক শেখ বলেন, গত ৩১ মে বেলা ৩টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি’র ছেলে কিশোর গ্যাং লিডার আবির আহম্মেদ বনি সহ কয়েকজন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে এসে শহরের দ্বারকাীপাড়া এলাকার জলিলের ছেলে হাসানের

 

উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এসময় শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরুর সামনে আমরা কয়েকজন উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিবেশ শান্ত করি। ঘটনার আধাঘন্টা পর কাউন্সিলরের ছেলে আবির আহম্মেদ বনি’র নেতৃতে ৮/৯ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে আমাকেই উল্টো মারধর করাকালে শহর ছাত্রলীগ নেতা সৌরভ আহম্মেদ সুমন ও শো-রুমের কর্মচারী ফেরদৌস হাসান বাবুসহ কয়েকজন বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে সবাইকে বেধড়ক

 

মারধর করে। এতে আমি সহ ছাত্রলীগ নেতা সুমন, শো-রুমের কর্মচারী বাবুকে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের এ ধরনের তান্ডব চালাকালীন সময়ে শো-রুম ভাংচুর ও ক্যাশে থাকা প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই তান্ডব দেখে আশে পাশের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুললে কিশোর গ্যংয়ের সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে আমি ওই সব কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করি। এ মামলার দায়েরের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি,

তার ছেলে বনি সহ অন্যান্যরা অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সহ আমার পরিবারকে হত্যা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তিনি আরো বলেন, সন্ত্রাসী বনির সাথে শহরের দ্বারকাীপাড়ার জলিলের ছেলে হাসানের সাথে পূর্ব শত্রুতা ছিলো। তাদের মধ্যে এর আগেও কিছু মারপিট ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে, যার অংশ হিসেবে প্রায় দেড় মাস আগে সন্ত্রাসী বনি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে শালফা কলেজের শিক্ষক হারুনের উপশহর এলাকার বাড়িতে হামলা করে এবং তার মোটর সাইকেল ভাংচুর করে। অত্যন্ত দুঃখের সাথে মানিক শেখ আরো বলেন, ক্ষমতাসীন দলে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!