হোম » প্রধান সংবাদ » পোরশায় গাঁজার গাছসহ নজরুল নামে এক ব্যক্তি আটক

পোরশায় গাঁজার গাছসহ নজরুল নামে এক ব্যক্তি আটক

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ১৩টি গাঁজার গাছসহ নজরুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। আটক নজরুল ইসলাম পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের হাসান মোল্লার ছেলে।  জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকা থেকে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করে পোরশা থানা পুলিশ। জানা যায় তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন গাছের চারা পোরশা উপজেলার বিভিন্ন হাটে বিক্রি করতেন। এবং উক্ত চারাগুলি তিনি নিজস্ব নার্সারিতে রোপন করতেন বিক্রি করতেন এই চারাগুলোর মাঝেই তিনি এই গাঁজার গাছ গুলো রোপণ করেছিলেন। পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আমরা তাকে আটক করেছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!