
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ১৩টি গাঁজার গাছসহ নজরুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। আটক নজরুল ইসলাম পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের হাসান মোল্লার ছেলে। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকা থেকে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করে পোরশা থানা পুলিশ। জানা যায় তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন গাছের চারা পোরশা উপজেলার বিভিন্ন হাটে বিক্রি করতেন। এবং উক্ত চারাগুলি তিনি নিজস্ব নার্সারিতে রোপন করতেন বিক্রি করতেন এই চারাগুলোর মাঝেই তিনি এই গাঁজার গাছ গুলো রোপণ করেছিলেন। পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আমরা তাকে আটক করেছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া