হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (৮ই জুন) সকাল ১০টার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা ও অসু্বিধার কথা শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধাসমূহ সমাধানসহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। কল্যাণ সভায় বিভিন্ন
ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কাজের মান ও পরিমাণ বিবেচনায় ১২জন অফিসার ফোর্সকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলকে বদলি জনিত বিদায় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। একইদিন বেলা ১টা ৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় সরকার ঘোষিত লকডাউন শতভাগ বাস্তবায়ন,
জনসাধারণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনা সমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইন-শৃংখলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। পরিশেষে, সকলের সুস্থতা
কামনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দ্বায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।  উক্ত মাসিক  কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসার ফোর্সবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!