হোম » প্রধান সংবাদ » নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৭ দিনের লকডাউন

নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৭ দিনের লকডাউন

নাটোর প্রতিনিধি:  আবারো লকডাউন দেওয়া হচ্ছে নাটোর ও সিংড়া পৌর এলাকায়। সোমবার রাত ১১ টায় করোনা পরিস্থিতি নিয়ে জরুরী জুম মিটিংয়ে আলোচনা সভা শেষে সব থেকে বেশী করোনা আক্রান্ত এলাকা হিসেবে নাটোর পৌরসভার ৯ টা ওয়ার্ড এবং সিংড়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে এই লক ডাউন ঘোষণা করা হয়। ৯ জুন বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্বক লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জুম মিটিংয়ে নাটোরের ৪ জন সংসদ সদস্য সহ নাটোরের পুলিশ

 

সুপার লিটন কুমার সাহা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রগণ ছাড়াও সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । সভায় করোনার ব্যাপক বিস্তার নিয়ে আলোচনা হয়। বক্তাগণ বলেন

 

দিনকে দিন করোনার সংক্রমন ব্রদ্ধি পাচ্ছে। গতকাল আক্রান্তের পরিমাণ ছিল ৬৭.৪ %। অপরদিকে এস্টোজেন পরীক্ষার মাধ্যমে কোন উপসর্গ ছাড়াই ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন আকান্ত হিসেবে শানাক্ত হন। ফলে সামাজিক মেলামেশার মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সব থেকে বেশী করোনা আকান্ত এলাকা হিসেবে নাটোর ও সিংড়া পৌরসভায় সর্বাত্বক লক ডাউনের ঘোষণা দেওয়া হয়। সর্বাত্বক লক ডাউন চলাকালে কাচাবাজার ও নিত্যব্যবহার্য ও কৃষি পণ্য ছাড়া সব কিছুই বন্ধ থাকবে মেহেদী হাসান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!