
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়নপুর গ্রামের সাবেক মেম্বার, একসময়ের মাঠ কাঁপানো সাবেক জনপ্রিয় কৃতি ফুটবলার শ্রী পরিমল চন্দ্র বর্মন আর নেই।৭ই জুন সোমবার সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোক জনিত কারণে পরিমল পরলোক গমন করেন।তার বয়স হয়েছিল ৫৮ বছর।সাবেক কৃতি ফুটবলার পরিমল চন্দ্র বর্মনের অকাল মৃত্যুতে ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএস আকরাম হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ তার আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত