হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাহার আহমেদের পাল্টা সংবাদ সম্মেলন 

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাহার আহমেদের পাল্টা সংবাদ সম্মেলন 

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে নিহত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।  সোমবার (৭ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক এমপি রানা সংবাদ সম্মেলন করে টাঙ্গাইলকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে খুনি রানা।
গত ২০১৩ সালে ১৮ জানুয়ারী বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে হত্যা করে টাঙ্গাইলকে অমানিশা করে। তারপর টাঙ্গাইল বাসী রুখে দাড়ান খুনিদের বিরুদ্ধে। এরপর গত কয়েকদিন আগে তপন রবিদাসকে পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এই রানা। তাকে টাঙ্গাইল শহর ছেরে চলে যেতে বলেন। আমরা এই খুনিদের বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব বড় মনি, কাউন্সিলর হাজী মোর্শেদ, আমিনুর রহমান খান আমিন ও নাহার আহমেদের কন্যা ফারজানা আহমেদ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!