
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (কম্বাইন হার্ভেস্টার) আধুনিক ধান কাটা মেশিনে চাপা পরে রোকেয়া বেওয়া (৫০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রোকেয়া উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায় গত বৃহস্পতিবার মধ্য দুপুরে ঘুঘুয়া গ্রামের ফসলের মাঠে (কম্বাইন হার্ভেস্টার) আধুনিক
ধান কাটা মেশিন দিয়ে ধান কাটান ওই গ্রামের এক কৃষক। এ সময় মাঠে গরুকে খাওয়ানোর জন্য মেশিনের পিছনে ঘুরে লারা (কাচা খড়) কুড়া চ্ছিলেন রোকেয়া। এ সময় (কম্বাইন হার্ভেস্টার) ধান কাটা মেশিনের গাড়িটি ঘুরানোর জন্য পিছনে ব্যাক করেন গাড়ির পেছনে নিহত রোকেয়া খড় কুড়ানো অবস্থায় মেশিনটির নিচে চাপা পরেন। এ সময় ফসলের মাঠের আশে পাশে থাকা এলাবাসীরা চিৎকার করলে গাড়ি চালক গাড়ী থামিয়ে গাড়ির নিচে থেকে উদ্ধার করে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করেন দিনাজপুর এম আঃ রহিম মেডিক্যাল হাসপাতালে । আজ রোববার ৬ জুন ভোর ৬ ঘটিকায় চিকিৎসরত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান