হোম » প্রধান সংবাদ » ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়াল্ড ভিশনের উদ্যোগে ফলজ ও বনজ চারা রোপণ।

ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়াল্ড ভিশনের উদ্যোগে ফলজ ও বনজ চারা রোপণ।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার ৭নং মল্লিকবাড়ী  ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুজিববর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ-২০২১ উদযাপনে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। ৬ই জুন ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি  চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন।এসময় সংক্ষিপ্ত আলোচনায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী পরিবেশ

পুনরুদ্ধার,হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়েছে।এসময় অন্যদের মধ্যে এডভোকেট রাখাল চন্দ্র, ইউপি সদস্য আঃ খালেক,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সবুজ,ইউপি সদস্য কবির হোসেন,শিউলি আক্তার,ইউপি সদস্য শিরিনা আক্তার,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধর,ইউপি সচিব সফিকুল ইসলাম,অজিত বাবু,অমূল্য মহন সরকার,অঞ্চিত সরকার সহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!