
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ নোংরা পরিবেশে খাবার প্রস্তুত সহ হোটেলের ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মিজান হোটেল এণ্ড সুইটস্ মিটকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(৬ জুন)দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় সদর উপজেলায় বাজার তদারকি করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় হোটেল মিজানে অভিযান চালিয়ে ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী জানান,বাজার তদারকির অংশ হিসেবে আজকের অভিযান।জনস্বাস্থ্য নিশ্চিতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া