
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গৃহবধূ কনা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলার জনসাধারণ। রবিবার(৬ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত নিহত গৃহবধু কনার বাবা

জয়নাল মিয়া, মা’ কোহিনুর বেগম, বড় বোন জমেলা খাতুন, বড় ভাই জাহিদুর রহমান, সাবেক মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, স্থানীয় মাতাব্বর ফরিদ খান প্রমুখ সহ অত্র এলাকার জনসাধারণ কনা হত্যার বিচারের দাবীতে স্লোগান দেয়। এসময় মানববন্ধনে উপস্থিত জনসাধারণ অতি দ্রুত নিহত কনা আক্তারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত (২৭ এপ্রিল
২০২১ইং) বাসাইলের কাশিল পশ্চিমপাড়া এলাকায় শশুরবাড়ি থেকে কনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে বাসাইল থানা ও টাঙ্গাইল জজকোর্টে মেয়ের মা’ কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলমান থাকলেও অদৃশ্য কারনে কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ দাবী কনার পরিবার ও আত্মীয় স্বজনদের।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া