হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে  প্রা‌ণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

বগুড়ার ধুনটে  প্রা‌ণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রা‌ণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  শ‌নিবার (৫- জুন) সকা‌লে উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস ও ভে‌টেরিনারি হাসপাতা‌লের উ‌দ্যো‌গে উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস প্রাঙ্গ‌ণে প্রদর্শনী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এতে  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন  ধুনটে উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন- ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা , আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ সাইফুল ইসলাম ডি.ভি.এম (বা.কৃ.বি)এম.এস.(ফার্মাকোলজি) বি.সি.এস (লাইভস্টক), এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ছোবাহান,ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন সরকার ও সাংবাদিকসহ নেতাকর্মী সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন । ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত আলোচনা শেষে মেলার স্টল প্রদর্শনী পরিদর্শন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!