
মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (৫ জুন) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। গেষ্ট অফ অনার ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডাঃ চন্দন কুমার সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২