
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫- জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনটে উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা , আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ সাইফুল ইসলাম ডি.ভি.এম (বা.কৃ.বি)এম.এস.(ফার্মাকোলজি) বি.সি.এস (লাইভস্টক), এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ছোবাহান,ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন সরকার ও সাংবাদিকসহ নেতাকর্মী সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন । ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত আলোচনা শেষে মেলার স্টল প্রদর্শনী পরিদর্শন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী