
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে ভেজাল জর্দ্দা ও আইসক্রিম তৈরির অপরাধে দুই কারখানা সিলগালা করা হয়েছে।সেই সাথে দুই মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ জুন) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান কালে বর আইসক্রিম কারখানার মালিক ও সিরাজগঞ্জ জেলা সদরের মো. রফিকুল ইসলাম এর ছেলে মো. মোস্তাকিন হোসাইন (৩০) কে এক লাখ ও রতন পাতি জর্দ্দা কারখানার মালিক টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের টেংরী এলাকার আছব আলীর ছেলে মো. রাসেল মিয়া (৪৫) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা দুইটি সিলগালা করা হয়।
সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বলেন, ভেজাল জর্দ্দা আর আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় দুই কারখানা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল পন্য তৈরির অপরাধে কারখানা দুইটি সিলগালাও করা হয়েছে।অভিযানে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২