হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার, মেডিকেল অফিসার ফারুক হোসেন, সাপ্তাহিক
সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, প্রেস কাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,প্রথম আলো প্রতিনিধি মজিবর রহমান খাঁন প্রমুখ। সভায় সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, এ আগামী ৫-১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১ হাজার ৩৮৭ টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ১৯৪ জন শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯০ হাজার ৮৩৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন  প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!