হোম » প্রধান সংবাদ » নিকলীতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মুরগী সোহেলকে আটক করেছে র‍্যাব

নিকলীতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মুরগী সোহেলকে আটক করেছে র‍্যাব

মাসুদুল ইসলাম সবুজ, কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের  নিকলী সদর ইউনিয়নের খালিসাহাটি গ্রামে মো: নুরুল ইসলামের ছেলে নাজিউর রহমান উরফে মুরগী সোহেল (৩২) কে র‌্যাব-১৪ সিপিসি-১৪ কিশোরগঞ্জের ক্যাম্পের একটি দল গতকাল রবিবার ২টার দিকে ঢাকা থেকে আটক করেছে।

র‌্যাব এই সময় দুর্ধর্ষ সন্ত্রাসী নাজিউর রহমান সোহেলের নিকট থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল, দুইটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ, চারটি দেশীয় রামদা ও একটি চাপাতি উদ্বার করেছে বলে র‌্যাব সূত্রে জানাগেছে। র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১১ মে সোয়াইজানি নদী জলমহাল দখলকে কেন্দ্র করে দুর্ধর্ষ সন্ত্রাসী নাাজিউর রহমান সোহেল ওরফে মুরগী সোহেল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

এক পর্যায়ে মুরগী সোহেল এর কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ছররা গুলি ছুঁড়ে। এতে চার শিশুসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় নিকলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়। পরে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে মুরগী সোহেলের বাড়ির টয়লেটের পেছনে মাটির নিচ থেকে দুইটি পাইপগাইন, পাঁচ রাউন্ড কার্তুজ, চারটি দেশীয় রামদা ও একটি চাপাতি উদ্বার করেছে।

লে. কমান্ডার শোভন খান বিএন আরও জানান, মুরগী সোহেল দীঘ দিন ধরে এলাকায় জলমহাল দখল, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত সোমবার রাতে নাজিউর রহমান উরফে মুরগি সোহেলকে র‌্যাব-১৪ নিকলী থানায় সোপর্দ করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!