হোম » প্রধান সংবাদ » নাটোরে আজ করোনায় ১ জনের মৃত্যু ১৭ জন নতুন আক্রান্ত

নাটোরে আজ করোনায় ১ জনের মৃত্যু ১৭ জন নতুন আক্রান্ত

নাটোর প্রতিনিধি : নাটোরে আজ করোনায় আব্দুস সোবাহান নামে এক ব্যক্তির মৃত্যু এবং ১৭ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। মৃত সোবাহান নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের তাজ আলীর ছেলে। গতরাত সাড়ে দশটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে ১৭ জন করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১৪ জন , সিংড়া ২জন এবং

বাগাতিপাড়ায় ১ জন । নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। মোট ৩১ জনের শরীরের নমুনা পরীক্ষা করে এই ১৭ জন করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশী । এ নিয়ে আজ পর্যন্ত
নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!