
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বাবা-মা লেখাপড়া করার কথা বলায় অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে স্কুল ছাত্র ইব্রাহিম হোসেন (১৩)। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার রাজমান দহপাড়া গ্রামে। ইব্রাহিম এই গ্রামের শাহ আলমের ছেলে। সে স্থানীয় রাজমান গ্রিনল্যান্ড কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। ইব্রাহিমের পরিবার সূত্রে জানা গেছে, লেখাপড়া না করে ইব্রাহিম বেশকিছু দিন গ্রামের ছেলেদের সাথে আড্ডা ও খেলাধুলা করে বেড়াত। রোববার তাকে তার বাবা-মা
খেলাধুলা বন্ধ করে বাড়িতে থেকে লেখাপড়া করার জন্য গালিগালাজ করেন। অভিমান করে ওই রাতেই ইব্রাহিম তার শোবার ঘরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে রাতেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২