
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তানজিল আলম (১৪) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (২৯-শে মে) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের গোকর্ণ চান্দইর গ্রামে এ ঘটনা ঘটে। তানজিল আলম একই গ্রামের আবু তাহেরের ছেলে ও স্থানীয় শরিফ খাঁ দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে কিশোর তানজিল বৈদ্যুতিক সুইচে হাত দিলে অসাবধানবশত বিদ্যুতায়ীত মারা যান। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান