
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে জরিমানা। ঠাকুরগাঁওয়ে বিক্রি নিষিদ্ধ মাছ বাজারে বিক্রির অভিযোগে এক আড়তদাড়কে জরিমানা করা হয়। শনিবার সদর উপজেলার ভুল্লী বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার কুমারপুর নিবাসী আমির হোসেন
(৬৫) নামে আড়ৎদার গোপনে বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুড় মাছ বিক্রি করছিলেন। এ সময় মৎস্য কর্মকর্তাগণ জানান আফ্রিকান মাগুর যেখানে চাষ করা হয় সেখানে অন্য কোন মাছ বাড়তে পারে না, তাই এ মাছ বিক্রি নিষিদ্ধ। এ সময় ৫ মন মাছ জব্দ করা হয় এবং আড়তদারকে ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে আড়ৎদার জরিমানা পরিরোধ করলে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদানের নির্দেশনা প্রদান করেন সদর ইউএনও।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান