হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় ৯ মামলার আসামি জাইল্লা কালাম গ্রেফতার 

দাগনভূঞায় ৯ মামলার আসামি জাইল্লা কালাম গ্রেফতার 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ২৯ মে শনিবার রাতে  ৪টি ডাকাতি, ২ টি খুনসহ ৯ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম প্রকাশ জাইল্লা কালাম (৫৫) কে গ্রেফতার করছে দাগনভূঞা থানা পুলিশ।  পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে  উপজেলার দক্ষিণ করিমপুর তার নিজ বাড়ী  থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।  দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, রোববার সকালে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!