
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল জনাব মকবুল হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় জনাব আমিনুর রশিদ, অফিসার ইনচার্জ, নবীনগর থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত)/নুরে আলম এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল মান্নান ও সঙ্গীয় এএসআই/মোঃ আশ্রাফ উদ্দিন সঙ্গীয় নারী পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানাধীন লাউর ফতেহপুর ইউনিয়নস্থ
আহাম্মদপুর বাজার হইতে ১৬ কেজি গাঁজা যাহার মূল অনুমান ১, ৯২,০০০/- টাকাসহ আসামী ১। মোঃ ছানাউল মিয়া (২৬), পিতা-আবু সালাম, মাতা-আবেদা বেগম, সাং-ধজনগর, মিয়া বাড়ী, ০৮নং ওয়ার্ড, গোবিন্দপুর ইউপি, ২। মোঃ সালমান মিয়া (২১), পিতা-শামসু মিয়া, মাতা-সোহেদা বেগম, সাং-চৌবেপুর, ৩। শান্তা আক্তার (২৪), পিতা-আলমগীর মিয়া, মাতা-হনুফা বেগম, স্বামী-শরিফ মিয়া (৩০), ৪। সাথী বেগম (২০), পিতা-আলমগীর মিয়া, মাতা-হনুফা বেগম, স্বামী-শাওন মিয়া, উভয় সাং-চৌবেপুর, সর্ব থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২