
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে শরিফুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এতথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জানাগেছে, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম নিজের নাম বাছেদ এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুড়াহার গ্রামের ব্যবসায়ী নুর ইসলামকে
ভয়ভীতি দেখিয়ে প্রথম দফায় ১৫ হাজার এবং দ্বিতীয় দফায় ৩ হাজার টাকা গ্রহণ করেন। এরপর আবারও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায় শরিফুল। বিষয়টি নুর ইসলাম শিবগঞ্জ থানায় জানান। এরপর শিবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁদ পেতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সিরাজুলকে গ্রেফতার করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শরিফুলের হেফাজত থেকে সিআইডির একটি এবং মানবাধিকার সংগঠনের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নুর ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা