
মিজানুর রহমানঃ উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে উত্তরাঞ্চলের নদী তিস্তায় হঠাৎ করেই পানি বেড়েছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২৮ মে) দুপুরে ১২টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ৩০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি হঠাৎ করে বাড়ছে। নদীর ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে কৃষকের ভুট্টা, কুমড়া, মরিচ ও বাদাম ক্ষেত নষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে যে পরিমাণে ভারতের পানি প্রবেশ করছে। ফলে তিস্তা নদী পানি দিয়ে ভরপুর হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা দেখা দিতে পারে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢলে শুক্রবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে থাকে। ব্যারেজের সবগুলো কপাট খুলে দেয়া হয়েছে। তবে সন্ধ্যার মধ্যে পানি কমে যেতে পারে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২